Google search engine
HomeOthersছাত্রদল নিয়ে সারজিসের মন্তব্য লুৎফুজ্জামান বাবরের নামে, ভুয়া ফটোকার্ড প্রচার

ছাত্রদল নিয়ে সারজিসের মন্তব্য লুৎফুজ্জামান বাবরের নামে, ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’

তবে অনুসন্ধানে দেখা যায়, বক্তব্যটি লুৎফুজ্জামান বাবরের নয়। প্রচারিত ফটোকার্ডে বাবরের নাম ও ছবি ব্যবহার করা হলেও একই বক্তব্যের মূল উৎস পাওয়া গেছে সারজিস আলমের ফেসবুক পোস্টে।

দাবিটির বিষয়ে অনুসন্ধান করে লুৎফুজ্জামান বাবরের কোনো বক্তব্য, সাক্ষাৎকার বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, নির্ভরযোগ্য গণমাধ্যমেও তার নামে এ ধরনের কোনো বক্তব্য প্রকাশের তথ্য মেলেনি।

অন্যদিকে, সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে হুবহু একই বক্তব্য পাওয়া যায়। অর্থাৎ, সারজিস আলমের করা মন্তব্যটিই পরবর্তীতে বাবরের নাম ও ছবি যুক্ত করে ভিন্নভাবে প্রচার করা হয়েছে।

সুতরাং, ছাত্রদল নিয়ে সারজিস আলমের করা মন্তব্য লুৎফুজ্জামান বাবর করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular