Google search engine
HomePolitics“ডিসেম্বর মাস থেকে আমি যা বলবো, জনগণ তাই শুনবে” শীর্ষক নাহিদ ইসলামের...

“ডিসেম্বর মাস থেকে আমি যা বলবো, জনগণ তাই শুনবে” শীর্ষক নাহিদ ইসলামের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি নিছক একটি ব্যঙ্গাত্মক পোস্ট থেকে ছড়ানো অপপ্রচার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ছবি সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, তিনি মন্তব্য করেছেন, “ডিসেম্বর মাস থেকে আমি যা বলবো, জনগণ তাই শুনবে।” তবে নাহিদ ইসলামের নামে প্রচারিত এই ফটোকার্ড এবং মন্তব্যটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

অনুসন্ধানে জানা যায়, নাহিদ ইসলাম বাস্তবে এমন কোনো মন্তব্য কখনোই করেননি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম বা সূত্রে এই ধরনের বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি নাহিদ ইসলামের নিজস্ব ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি। মূলত ‘NewsTime TV’ নামের একটি স্যাটায়ার বা প্যারোডি ফেসবুক পেজ থেকে গত ৭ সেপ্টেম্বর ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে প্রথম এই ফটোকার্ডটি পোস্ট করা হয়েছিল। পেজটির ক্যাটাগরি এবং ওই পোস্টের ক্যাপশনেও স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে, এটি একটি কাল্পনিক বা ব্যঙ্গাত্মক (fictional/satirical) কনটেন্ট। একটি স্যাটায়ার পেজের এই ব্যঙ্গাত্মক পোস্টটিকেই পরবর্তীতে অনেকেই আসল খবর হিসেবে ধরে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করতে শুরু করেন।

অর্থাৎ, স্যাটায়ার পেজ থেকে নিছক ব্যঙ্গ করার উদ্দেশ্যে তৈরি করা একটি ফটোকার্ডকে সত্য সংবাদ হিসেবে চালিয়ে দিয়ে রাজনৈতিক অঙ্গনে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

সুতরাং, “ডিসেম্বর মাস থেকে আমি যা বলবো, জনগণ তাই শুনবে” শীর্ষক নাহিদ ইসলামের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি নিছক একটি ব্যঙ্গাত্মক পোস্ট থেকে ছড়ানো অপপ্রচার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular