Google search engine
HomePolitics“জামাত দলটি মূলত দালালি করতেই পছন্দ করে আগে পাকিস্তানের করেছে, এখন ভারতের”...

“জামাত দলটি মূলত দালালি করতেই পছন্দ করে আগে পাকিস্তানের করেছে, এখন ভারতের” শীর্ষক মন্তব্য নাহিদ ইসলাম করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ ইসলাম–এর ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে তিনি বলেছেন— “জামাত দলটি মূলত দালালি করতেই পছন্দ করে আগে পাকিস্তানের করেছে, এখন ভারতের।” ফটোকার্ডটি বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর অনেক ব্যবহারকারী এটিকে বাস্তব রাজনৈতিক বক্তব্য হিসেবে প্রচার করতে থাকেন।

তবে যাচাই করে দেখা যায়, নাহিদ ইসলাম এ ধরনের কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো মূলধারার গণমাধ্যম, নির্ভরযোগ্য সংবাদসূত্র বা অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি। সাধারণত দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি এ ধরনের বিতর্কিত মন্তব্য করলে তা সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিত। কিন্তু অনুসন্ধানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে। মূলত ব্যঙ্গাত্মক বা বিনোদনমূলক উদ্দেশ্যে তৈরি পোস্টটিকে পরবর্তীতে স্ক্রিনশট আকারে বাস্তব বক্তব্য হিসেবে ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ, একটি ব্যঙ্গধর্মী পোস্টকে প্রসঙ্গহীনভাবে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

এছাড়া নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্য, ফেসবুক কার্যক্রম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে দাবিটি যে বাস্তব নয়, তা স্পষ্টভাবে প্রতীয়মান হয়।

সুতরাং, “জামাত দলটি মূলত দালালি করতেই পছন্দ করে আগে পাকিস্তানের করেছে, এখন ভারতের” শীর্ষক মন্তব্য নাহিদ ইসলাম করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular