Google search engine
HomePoliticsজাইমা রহমান ও সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন হয়েছে দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ...

জাইমা রহমান ও সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন হয়েছে দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং এতে ব্যবহৃত ছবি এআই-নির্মিত। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কন্যা জাইমা রহমান–এর সঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েম–এর বিয়ে সম্পন্ন হয়েছে—এমন দাবিতে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যা যমুনা টিভির নামে প্রচার করা হয়।

তবে যাচাইয়ে দেখা গেছে, আলোচিত এই দাবির পক্ষে কোনো বাস্তব তথ্য বা প্রমাণ নেই। যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি। অর্থাৎ, গণমাধ্যমটির নাম ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি করা হয়েছে।

এছাড়া ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি বিশ্লেষণ করলে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের লক্ষণ দেখা যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় এটি বাস্তব কোনো ছবি নয় বরং ডিজিটালভাবে তৈরি।

সুতরাং, জাইমা রহমান ও সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন হয়েছে দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং এতে ব্যবহৃত ছবি এআই-নির্মিত। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular