Google search engine
HomePolitics‘কুমিল্লার কাগজ’-এর নাম ব্যবহার করে প্রচারিত তিন শিবির কর্মী নিহত হওয়ার দাবি...

‘কুমিল্লার কাগজ’-এর নাম ব্যবহার করে প্রচারিত তিন শিবির কর্মী নিহত হওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয় যে, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘর্ষের ঘটনায় তিনজন শিবির কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। পোস্টে স্থানীয় দৈনিক ‘কুমিল্লার কাগজ’-এর নাম ব্যবহার করে বলা হয়, এই মৃত্যুর খবর পত্রিকাটি প্রকাশ করেছে। ফলে বিষয়টি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি তৈরি হয়।

তথ্য যাচাইয়ে দেখা গেছে, কুমিল্লা পলিটেকনিকে সংঘর্ষের ঘটনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। নির্ভরযোগ্য সূত্র ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে শুধু একাধিক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল।

অন্যদিকে, এ ধরনের ভুয়া তথ্যটি কুমিল্লা মহানগর ছাত্রলীগের একটি পেজ থেকে অপপ্রচার হিসেবে ছড়ানো হয়েছে বলে দেখা যায়, যা পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি তৈরি করে।

অনুসন্ধানে আরও নিশ্চিত হওয়া গেছে যে, ‘কুমিল্লার কাগজ’ পত্রিকাও এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। পত্রিকাটির ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও “তিন শিবির কর্মীর লাশ উদ্ধার” সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বরং প্রকাশিত সংবাদে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হওয়ার কথা উল্লেখ রয়েছে।

ফলে, ‘কুমিল্লার কাগজ’-এর নাম ব্যবহার করে প্রচারিত তিন শিবির কর্মী নিহত হওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular