কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে তাঁর নামে পদত্যাগের ঘোষণা উল্লেখ করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
এ বিষয়ে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। সেখানে তাঁর পদত্যাগের বিষয়ে ছড়িয়ে পড়া ফটোকার্ডটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করা হয়েছে। পোস্টে বলা হয়, প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
একই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন, যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার না করতে।
সুতরাং, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের নামে প্রচারিত ফটোকার্ড ও তথ্য সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

