সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিশুর রাস্তার পাশের খোলা ড্রেনে পড়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির সঙ্গে দাবি করা হচ্ছে, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রেনের ঢাকনা চুরি হওয়ায় ১২ লাখ শিশু ঝুঁকিতে রয়েছে।
তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের নয়; ঘটনাটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি শহরের।
পাকিস্তানের সংবাদমাধ্যম ARY News-এর ইউটিউব চ্যানেলে গত ১৪ নভেম্বর একই ঘটনার ভিডিও প্রকাশিত হয়। সেখানে ঘোটকিতে খোলা ড্রেনে একটি শিশু পড়ে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। পরদিন Express News-ও একই ঘটনার ভিডিও প্রকাশ করে।
ভিডিওতে থাকা সরু গলি, দেয়ালের পাশের খোলা ড্রেন, বৈদ্যুতিক তার ও আশপাশের স্থাপনার সঙ্গে ঢাকার দাবি করে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। অন্যদিকে ঘটনাটি ঢাকায় ঘটেছে, এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

