Google search engine
HomePoliticsগোপালগঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে হাসনাত আবদুল্লাহর নামে ভুয়া মন্তব্য প্রচার

গোপালগঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে হাসনাত আবদুল্লাহর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ‘সরকার যদি গোপালগঞ্জকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, আমরা গোপালগঞ্জ মার্চ করতে বাধ্য হবো’ শীর্ষক একটি মন্তব্য সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি হাসনাত আবদুল্লাহ করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে বক্তব্যটির সূত্রপাত। পরবর্তীতে সেই ব্যঙ্গাত্মক বক্তব্যকেই হাসনাত আবদুল্লাহর প্রকৃত মন্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।

এ ছাড়া, উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি।

সুতরাং, ‘সরকার যদি গোপালগঞ্জকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, আমরা গোপালগঞ্জ মার্চ করতে বাধ্য হবো’ শীর্ষক মন্তব্যটি হাসনাত আবদুল্লাহ করেছেন বলে প্রচারিত তথ্যটি ভুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular