Google search engine
HomePoliticsশেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সেনাপ্রধানের বক্তব্য দাবিতে ২০২৪ সালের পুরোনো ভিডিও...

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সেনাপ্রধানের বক্তব্য দাবিতে ২০২৪ সালের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ২০২৪ সালের জুনে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রচারিত ভিডিওটি মূলত সেই ভাষণেরই দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ২৪ জুন দেশীয় গণমাধ্যম ATN NEWS-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একই ঘটনার ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকেও নিশ্চিত হওয়া যায়, সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পাওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

উল্লেখ্য, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফলে তাঁর দেশে ফেরার প্রসঙ্গে ওই সময় সেনাপ্রধানের এমন বক্তব্য দেওয়ার দাবির কোনো যৌক্তিক ভিত্তি নেই।

এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করেও সাম্প্রতিক সময়ে জাতির উদ্দেশে সেনাপ্রধানের ভাষণ দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৪ সালের জুনে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেনারেল ওয়াকার-উজ-জামানের দেওয়া পুরোনো ভাষণের ভিডিওকে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তাঁর সাম্প্রতিক বক্তব্য দাবি করে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular