Google search engine
HomeOthersগাজীপুরে পুলিশের গু`লিতে শ্রমিক আবু হাসান নি`হ`তের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার

গাজীপুরে পুলিশের গু`লিতে শ্রমিক আবু হাসান নি`হ`তের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাজীপুরের সফিপুরে লীজ ফ্যাশন গার্মেন্টসের শ্রমিক আবু হাসান পুলিশের গু`লি`তে নি`হত হয়েছেন বলে দাবি করে বিভিন্ন পোস্ট প্রচার করা হচ্ছে। এসব পোস্টে তাঁকে জয়পুরহাট জেলার বাসিন্দা উল্লেখ করে ঘটনাটিকে ব্রেকিং নিউজ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কোনো কোনো পোস্টে তাঁর মৃ`ত্যুকে রাজনৈতিক হ`ত্যাকাণ্ড বলেও দাবি করা হচ্ছে। তবে প্রচারিত দাবির সঙ্গে প্রকৃত ঘটনার তথ্যের মিল পাওয়া যায়নি।

তথ্য যাচাইয়ে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আবু হাসানের মরদেহ উদ্ধার করা হয়। উপজেলার চাপাইর ইউনিয়নের বড়ইবাড়ী এলাকায় নদীতে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে। অর্থাৎ, তাঁর মৃ`ত্যুর ঘটনাটি ঘটেছে নদীতে ডুবে নিখোঁজ হওয়ার পর; পুলিশের গু`লিতে নি`হত হওয়ার দাবির সঙ্গে মরদেহ উদ্ধারের এই তথ্যের কোনো মিল নেই।

এদিকে, গাজীপুর জেলা পুলিশের ২ নভেম্বর ২০২৬ তারিখের প্রেস বিজ্ঞপ্তিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে পুলিশের গু`লিতে কোনো শ্রমিক বা শিক্ষার্থী আহত কিংবা নিহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। পুলিশ এ ধরনের প্রচারকে ভিত্তিহীন ও গুজব বলে উল্লেখ করেছে।

তবে আবু হাসানের মৃ`ত্যুর কারণ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে ভিন্নতা রয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, সহকর্মীদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃ`ত্যু হয়। অন্যদিকে, কয়েকজন শ্রমিক তাঁর শরীরে আঘাতের চিহ্ন থাকার দাবি করে হ`ত্যার অভিযোগ তুলেছেন। ফলে মৃ`ত্যুর ঘটনা এবং মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেলেও তাঁর মৃ`ত্যুর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার মতো তদন্তের ফলাফল পাওয়া যায়নি।

এমন পরিস্থিতিতে মৃ`ত্যুর প্রকৃত ঘটনা ও মরদেহ উদ্ধারের তথ্য উপেক্ষা করে আবু হাসানকে পুলিশের গু`লিতে নি`হত হিসেবে প্রচার করা হচ্ছে। পাশাপাশি ঘটনাটিকে রাজনৈতিক হ`ত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরির চেষ্টা করা হচ্ছে।

সুতরাং, গাজীপুরের পোশাকশ্রমিক আবু হাসানের মৃ`ত্যুর ঘটনা সত্য হলেও তাঁকে পুলিশের গু`লিতে নি`হত দাবি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং তুরাগ নদে ডুবে নিখোঁজ হওয়ার পর তাঁর মরদেহ উদ্ধারের তথ্য রয়েছে। মৃ`ত্যুর কারণ নিয়ে ভিন্ন বক্তব্য ও অভিযোগ থাকলেও প্রমাণ ছাড়া পুলিশের গু`লিতে নিহতের দাবি প্রচার করা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular