Google search engine
HomeOthers‘বাংলাদেশের জনসংখ্যা বেশি, তাই দু-একটা খু`ন হতেই পারে’ সালাহউদ্দিন আহমদ বলেছেন দাবিতে...

‘বাংলাদেশের জনসংখ্যা বেশি, তাই দু-একটা খু`ন হতেই পারে’ সালাহউদ্দিন আহমদ বলেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে একটি মন্তব্য ছড়িয়ে পড়েছে। প্রচারিত ফটোকার্ডে দাবি করা হয়েছে, দেশের জনসংখ্যা বেশি হওয়ায় দু-একটি হ`ত্যাকাণ্ডকে স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন তিনি। ফটোকার্ডটিতে একটি সংবাদমাধ্যমের আদলে লোগোও ব্যবহার করা হয়েছে।

তবে দাবিটির সত্যতা যাচাই করে এমন কোনো বক্তব্যের নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি। সালাহউদ্দিন আহমদ এ ধরনের মন্তব্য করেছেন বলে তার বক্তব্যের কোনো ভিডিও, সংবাদ প্রতিবেদন কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রেও তথ্য পাওয়া যায়নি।

প্রচারিত ফটোকার্ডে ‘সমর টিভি’ নামে একটি লোগো ব্যবহার করা হয়েছে, যা দেখতে মূলধারার সংবাদমাধ্যম সময় টিভির লোগোর মতো। এ নামে কোনো প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের অস্তিত্বও অনুসন্ধানে পাওয়া যায়নি। পাশাপাশি সময় টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের প্রকাশিত কনটেন্ট পর্যালোচনা করেও আলোচিত বক্তব্যের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন পাওয়া যায়নি।

এ ছাড়া অন্যান্য নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও সূত্রে খোঁজ করেও স্বরাষ্ট্রমন্ত্রীর নামে প্রচারিত কথিত বক্তব্যটির কোনো সমর্থন মেলেনি। ফলে ফটোকার্ডে ব্যবহৃত সংবাদমাধ্যমের পরিচয় এবং বক্তব্যের উৎস কোনোটিই যাচাইযোগ্য নয়।

অর্থাৎ, সালাহউদ্দিন আহমদের নামে প্রচারিত কথিত বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। সংবাদমাধ্যমের আদলে তৈরি একটি ভুয়া ফটোকার্ডের মাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular