Google search engine
HomePoliticsতারেক রহমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত

তারেক রহমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে ট্রাম্পকে তারেক রহমানের কাঁধে হাত রাখা অবস্থায় দেখা যায় এবং এটিকে দুজনের সাক্ষাতের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

ছবিটির সত্যতা যাচাই করতে এর উৎস ও সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান করা হলে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা গ্রহণযোগ্য সূত্রে একই ছবির সন্ধান পাওয়া যায়নি। এমনকি তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতেও প্রচারিত ছবিটির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

পরে ছবিটির ডিজিটাল বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ ডিটেক্টে ছবিটি পরীক্ষা করলে এটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল পাওয়া যায়। অর্থাৎ, ছবিটির দৃশ্য বাস্তব কোনো সাক্ষাতের আলোকচিত্র হওয়ার পরিবর্তে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বলেই শনাক্তকরণে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এ ছাড়া ছবিতে থাকা দুই ব্যক্তির অবয়ব ও পারিপার্শ্বিক দৃশ্যও পর্যবেক্ষণে কৃত্রিমভাবে তৈরি ছবির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য পাওয়া যায়। ফলে ছবিটিকে বাস্তব সাক্ষাতের প্রমাণ হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।

সুতরাং, তারেক রহমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular