Google search engine
HomePoliticsরাড্ডা হাসপাতাল ভা-ঙ-চু-রের ঘটনাকে ‘সংস্কারের উদ্দেশ্যে’ করা হয়েছে বলে এমপি সানজিদা ইসলাম...

রাড্ডা হাসপাতাল ভা-ঙ-চু-রের ঘটনাকে ‘সংস্কারের উদ্দেশ্যে’ করা হয়েছে বলে এমপি সানজিদা ইসলাম তুলি মন্তব্য করেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সম্প্রতি রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির নামে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। প্রচারিত দাবিতে বলা হচ্ছে, তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ‘দখল নয়, সংস্কারের উদ্দেশ্যেই রাতে রাড্ডা হাসপাতাল ভা-ঙা হয়েছে’ বলে মন্তব্য করেছেন। তবে অনুসন্ধানে দেখা যায়, এমন কোনো মন্তব্য সানজিদা ইসলাম তুলি করেননি।

ঘটনাটি ঘিরে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত বৃহস্পতিবার দিবাগত রাতে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অ-স্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রবেশ করে। সেখানে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে হাসপাতালের একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবনসহ স্থাপনার বড় অংশ ভে-ঙে ফেলা হয়।

এরপর ঘটনাস্থল পরিদর্শনে যান সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তাঁর ওই পরিদর্শনের একটি ভিডিও ‘দৈনিক নাগরিক কণ্ঠ’ নামের ফেসবুক পেজে প্রকাশিত হয়। ভিডিওটির বক্তব্য পর্যালোচনা করে দেখা যায়, সেখানে তুলি হাসপাতাল ভা-ঙ-চু-রকে ‘সংস্কারের উদ্দেশ্যে’ করা হয়েছে—এমন কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, ‘News বাংলা’ ও ‘Discover বাংলা’ নামের দুটি ফেসবুক পেজে তুলির ওই পরিদর্শনের ভিডিও ব্যবহার করে একই ধরনের দাবি ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ, তুলির প্রকৃত বক্তব্যের ভিডিওর সঙ্গে একটি মনগড়া বক্তব্য যুক্ত করে সেটিকে তাঁর মন্তব্য হিসেবে প্রচার করা হয়েছে। ‘Discover বাংলা’র ভিডিওটি পরে তুলি নিজেও কোনো মন্তব্য ছাড়াই শেয়ার করলেও, পরবর্তীতে তাঁর নিজের পেজে দেওয়া এক বক্তব্যে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

সানজিদা ইসলাম তুলি তাঁর প্রকাশিত বিবৃতিতে স্পষ্টভাবে জানান, ‘দখল নয়, সংস্কারের উদ্দেশ্যেই রাতে ভা-ঙা হয়েছে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র’—এমন কোনো বক্তব্য তিনি দেননি এবং তাঁর নামে প্রচারিত বক্তব্যটিকে তিনি মিথ্যা, ভিত্তিহীন ও গু-জ-ব বলে উল্লেখ করেন।

অতএব, রাড্ডা হাসপাতাল ভা-ঙ-চু-রের ঘটনাকে ‘সংস্কারের উদ্দেশ্যে’ করা হয়েছে বলে এমপি সানজিদা ইসলাম তুলি মন্তব্য করেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং তাঁর প্রকৃত বক্তব্যের ভিডিও এবং পরবর্তী লিখিত বক্তব্যে দাবিটির বিপরীত তথ্যই পাওয়া যায়। সুতরাং, ‘সংস্কারের উদ্দেশ্যেই রাড্ডা হাসপাতাল ভাঙচুর’—এমপি সানজিদা তুলির নামে প্রচারিত মন্তব্যটি মিথ্যা ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular