Google search engine
HomePoliticsপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের বাস্তব বৈঠকের ছবি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের বাস্তব বৈঠকের ছবি বিকৃত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাক্ষাতের দৃশ্য হিসেবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিটির ক্যাপশনে দাবি করা হচ্ছে-ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ বা করমর্দন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপ থেকে ছবিটি শেয়ার করে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

যাচাইয়ে দেখা যায়, ছবিটি আসল নয়; বরং এটি এআই (AI) প্রযুক্তির সহায়তায় সম্পাদিত একটি ভুয়া ছবি। প্রকৃতপক্ষে, ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সময় উভয় নেতার করমর্দনের একটি প্রকৃত ছবি প্রকাশিত হয়েছিল। সেই মূল ছবিতে শেহবাজ শরিফের মুখের অংশে ডিজিটাল ও এআই প্রযুক্তির মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখমণ্ডল বসিয়ে এই বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

ভাইরাল ছবি ও আসল ছবিটির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়-উভয় ছবির পটভূমি, পেছনের কাচের দরজা, পোশাকের ধরন (স্যুট ও টাই) এবং দাঁড়ানোর ভঙ্গি হুবহু একই। তবে মূল ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। প্রযুক্তিগত বিশ্লেষণেও প্রথম ছবিটি এআই দিয়ে সম্পাদিত হওয়ার প্রমাণ মেলে। এ ছাড়া জাতিসংঘ অধিবেশন চলাকালীন বা অন্য কোনো সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে এমন কোনো বৈঠকের তথ্য জাতীয় কিংবা আন্তর্জাতিক নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত হয়নি।

সুতরাং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের বাস্তব বৈঠকের ছবি বিকৃত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাক্ষাতের দৃশ্য হিসেবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular