Google search engine
HomeOthersসৌদিতে সাম্প্রতিক আরামকো হামলার ছবি দাবিতে প্রচারিত ছবিটি ২০২২ সালের জেদ্দা হামলার

সৌদিতে সাম্প্রতিক আরামকো হামলার ছবি দাবিতে প্রচারিত ছবিটি ২০২২ সালের জেদ্দা হামলার

সৌদি আরবে সাম্প্রতিক দুটি পৃথক ঘটনার সঙ্গে আরামকোর একটি অ`গ্নিকাণ্ডের ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। ছবিটিতে আ`গুনের শিখার পাশে কয়েকটি গাড়ি এবং একটি আলোকিত স্থাপনা দেখা যায়। প্রচারিত বর্ণনা অনুযায়ী, এটি সৌদির জিজান শহরে আরামকোর তেল অবকাঠামোতে সাম্প্রতিক হামলার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। একই ছবি সৌদি আরবের রিয়াদে গত আগস্টে একটি সোফা তৈরির কারখানায় অ`গ্নিকাণ্ডের ঘটনার সঙ্গেও প্রচারিত হয়েছে।

ছবিটির উৎস অনুসন্ধানে দেখা যায়, এর সঙ্গে সাম্প্রতিক কোনো ঘটনার সম্পর্ক নেই। বরং ছবিটি ২০২২ সালের মার্চের একটি হা`ম`লার সময় ধারণ করা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ২০২২ সালের ২৬ মার্চের একটি প্রতিবেদনে একই ছবিটি পাওয়া যায়। সেখানে ছবিটির বর্ণনায় উল্লেখ করা হয়েছে, ২৫ মার্চ জেদ্দায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হা`ম`লার পর সৌদি আরামকোর একটি পেট্রোলিয়াম সংরক্ষণাগারে আ`গুন লাগার দৃশ্য এটি।

পরবর্তী অনুসন্ধানে আল জাজিরা, ইনফোবায়ে এবং প্রথম আলোর ২০২২ সালের প্রকাশিত প্রতিবেদনেও একই ছবির সন্ধান পাওয়া যায়। এসব প্রতিবেদনেও ছবিটিকে জেদ্দায় আরামকোর স্থাপনায় হুতি হা`মলার পর অ`গ্নিকাণ্ডের দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ছবিটির উৎস হিসেবে রয়টার্সের ক্রেডিট দেওয়া হয়েছে।

অর্থাৎ, প্রচারিত ছবিটি নতুন কোনো হা`ম`লা বা অ`গ্নিকাণ্ডের সময়কার নয়। এটি ২০২২ সালের ২৫ মার্চ জেদ্দায় আরামকোর পেট্রোলিয়াম সংরক্ষণাগারে হুতি হা`ম`লার পর অ`গ্নিকাণ্ডের পুরোনো ছবি। পুরোনো ছবিটিকে সাম্প্রতিক সৌদি আরবের পৃথক ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করায় এর মাধ্যমে ঘটনাগুলোর সময় ও প্রেক্ষাপট সম্পর্কে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

সুতরাং, সৌদি আরবের সাম্প্রতিক হা`ম`লা ও অ`গ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে ২০২২ সালের জেদ্দায় আরামকোর স্থাপনায় হুতি হা`ম`লার পুরোনো ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular