সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোরে নি`ষি`দ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গাছে ঝুলিয়ে হ`ত্যা করা হয়েছে দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রচারের সময় ঘটনাটির জন্য বিএনপি ও জামায়াতের কর্মীদের দায়ী করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে নাটোরে ছাত্রলীগ কর্মী হ`ত্যার কোনো সম্পর্ক নেই।
ভিডিওটির দৃশ্যের পেছনে থাকা একটি ভবনের নামের সূত্র ধরে অনুসন্ধান করলে সেখানে ‘চকশ্রীপুর এ এম উচ্চ বিদ্যালয়’ লেখা পাওয়া যায়। অনুসন্ধানে জানা যায়, বিদ্যালয়টি নাটোরে নয়, নওগাঁ জেলার পত্নীতলা থানার চকশ্রীপুর গ্রামে অবস্থিত। একই ভিডিওর পুরোনো সংস্করণও অনলাইনে পাওয়া গেছে, যেখানে এটিকে ‘প্রিয়জনকে না পেয়ে গলায় ফাঁস’ হিসেবে প্রচার করা হলেও ভিডিওটির দৃশ্যের সঙ্গে হ`ত্যার কোনো তথ্য মেলে না।
আরও অনুসন্ধানে চকশ্রীপুর এ এম উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী মো. সাদেকুল ইসলাম জানান, ভিডিওটি কোনো হ`ত্যা বা আত্মহ`ত্যার দৃশ্য নয়। তাঁর তথ্য অনুযায়ী, নবীজীর জন্মদিন উপলক্ষে স্কুলমাঠে আয়োজিত জাদু খেলার সময় এই দৃশ্য ধারণ করা হয়েছিল। ভিডিওতে থাকা বড় রঙিন ছাতা, প্লাস্টিকের বেলুন ও মানুষের জমায়েতও সেখানে কোনো আয়োজন চলার বিষয়টিকে সমর্থন করে।
অর্থাৎ, নওগাঁর একটি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাদু খেলার ভিডিওকে ভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত করে নাটোরে নি`ষি`দ্ধ ছাত্রলীগ কর্মীকে গাছে ঝুলিয়ে হ`ত্যার দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে। তাই ভিডিওটি ব্যবহার করে বিএনপি ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হ`ত্যার অভিযোগ তোলার দাবিটি মিথ্যা।

