ইতালিতে উ`গ্রপন্থী সংগঠনের সঙ্গে সম্ভাব্য যোগাযোগের অভিযোগে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে দেশটির পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তার বিরুদ্ধে তিনটি মা`ম`লা হয়েছে, এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদপত্রের আদলে তৈরি ছবি প্রচার করা হচ্ছে। ছবিটিতে ইতালির সংবাদমাধ্যম ‘Corriere della Sera’-এর আদলে বাঁধনকে জিজ্ঞাসাবাদের দাবি তুলে একটি কথিত প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘Corriere della Sera’-এর নামে ছড়ানো সংবাদপত্রের ছবিটি সম্পাদিত। প্রচারিত ছবিতে থাকা কথিত প্রতিবেদনের শিরোনামে বাঁধনকে ইতালীয় পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে দাবি করা হলেও প্রকৃত ‘Corriere del Veneto’-তে ৮ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে এমন কোনো তথ্য নেই। বরং প্রকৃত প্রতিবেদনের শিরোনাম ছিল, “Azmeri Haque Badhon, l’attrice bengalese impegnata per i diritti delle donne è stata aggredita a Mestre dai suoi connazionali”, অর্থাৎ নারী অধিকারকর্মী বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন মেস্ত্রেতে তার নিজ দেশের কয়েকজনের হা`ম`লার শিকার হয়েছেন।
প্রকৃত প্রতিবেদনে বলা হয়, মেস্ত্রেতে বাঁধনের ওপর হা`ম`লার ঘটনায় ইতালির পুলিশের বিশেষ শাখা ডিআইজিওএস তদন্ত করছে এবং হা`ম`লায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রতিবেদনে কোথাও বাঁধনকে উগ্রপন্থী সন্দেহে জিজ্ঞাসাবাদ বা তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য উল্লেখ করা হয়নি।
এছাড়া, বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিনিউজ২৪-এর ৯ সেপ্টেম্বরের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, বাঁধন ওই হা`ম`লার ঘটনায় ইতালির পুলিশের কাছে অভিযোগ করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি আটজন বাংলাদেশি নাগরিকের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন এবং বাংলাদেশ দূতাবাস ও মিলান কনস্যুলেট তাকে আইনি ও অন্যান্য সহায়তা দিচ্ছে।
প্রচারিত ভুয়া সংবাদপত্রের ছবিটির ভেতরেও একাধিক অসঙ্গতি রয়েছে। কথিত প্রতিবেদনে ভুল বানান ও অস্বাভাবিক টাইপোগ্রাফির উপস্থিতি রয়েছে, যা প্রকৃত সংবাদ প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিপরীতে, প্রকৃত সংবাদ প্রতিবেদনে বাঁধনের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মা`ম`লার কথা নয়, বরং তার ওপর সংঘটিত হা`ম`লার তদন্তের তথ্যই প্রকাশিত হয়েছে।
অর্থাৎ, ইতালিতে বাঁধনকে উগ্রপন্থী সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিংবা তার বিরুদ্ধে তিনটি মা`ম`লা হয়েছে, এমন কোনো তথ্য নির্ভরযোগ্য সংবাদসূত্রে পাওয়া যায়নি। বাস্তবে তিনি মেস্ত্রেতে হা`ম`লার শিকার হয়ে হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন এবং সেই ঘটনার তদন্তই করছে ইতালীয় পুলিশ।
সুতরাং, ইতালিতে উগ্রপন্থী সন্দেহে আজমেরী হক বাঁধনকে জিজ্ঞাসাবাদ এবং তার বিরুদ্ধে তিনটি মা`ম`লা হওয়ার দাবি মিথ্যা। ‘Corriere della Sera’-এর আদলে সম্পাদিত ভুয়া সংবাদ প্রতিবেদন ব্যবহার করে এ বিভ্রান্তিকর দাবি প্রচার করা হয়েছে।

