Google search engine
HomePoliticsইতালিতে বাঁধনের ওপর হামলাকারী দুই ব্যক্তি আটকের দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ ভুয়া...

ইতালিতে বাঁধনের ওপর হামলাকারী দুই ব্যক্তি আটকের দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ ভুয়া ও এআই-নির্মিত এবং এই গ্রেফতারের দাবির সপক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি বা ফটোকার্ড ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, ইতালিতে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাকারী দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। ফটোকার্ডটিতে ইতালির পুলিশের হাতে হাতকড়া পরা দুই ব্যক্তির ছবি এবং নিচে বাঁধনের ভিডিওর কিছু দৃশ্য যুক্ত করা হয়েছে, যার ওপর লেখা রয়েছে “বাঁধনের হামলাকারী ০২ জন আটক”। তবে এই দাবি এবং প্রচারিত ছবিটি সম্পূর্ণ ভুয়া ও এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

ছবিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্টতই বোঝা যায় যে, পুলিশের হাতে আটক দুই ব্যক্তির দৃশ্যটি কোনো বাস্তব ছবি নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। ছবিতে থাকা পুলিশ সদস্যদের মুখাবয়ব, হাতকড়ার গঠন, হাতের আঙুল এবং পেছনের পুলিশের গাড়ির লেখায় (“POLIZIA” লেখার অসামঞ্জস্যতা) বেশ কিছু অস্বাভাবিকতা রয়েছে, যা এআই-নির্মিত ছবির সাধারণ ত্রুটি।

উল্লেখ্য, অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি ইতালিতে হেনস্তার শিকার হয়েছেন বলে নিজেই একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তবে ওই ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে ইতালির পুলিশ গ্রেফতার করেছে— এমন কোনো তথ্য এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে পাওয়া যায়নি। একটি অসম্পূর্ণ তথ্য ও চলমান ঘটনাকে কেন্দ্র করে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এই বানোয়াট ছবিটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ ভিত্তিহীন একটি এআই-নির্মিত ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গ্রেফতারের গুজবটি ছড়ানো হচ্ছে।

সুতরাং, ইতালিতে বাঁধনের ওপর হামলাকারী দুই ব্যক্তি আটকের দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ ভুয়া ও এআই-নির্মিত এবং এই গ্রেফতারের দাবির সপক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular