Google search engine
HomePoliticsআগামী ডিসেম্বরে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবে বিশেষ প্রশিক্ষিত দল— শীর্ষক দাবিতে...

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবে বিশেষ প্রশিক্ষিত দল— শীর্ষক দাবিতে প্রচারিত তথ্য ও ফটোকার্ডগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন এবং তাঁর সার্বিক নিরাপত্তার জন্য ভারত ও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে একটি বিশেষ চৌকস রক্ষীদল বা স্কোয়াড প্রস্তুত করা হয়েছে। একই সাথে রাজপথে দলীয় নেতা-কর্মীদের মানবঢাল তৈরির কথাও প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

বাস্তবে নির্ভরযোগ্য কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা এবং তাঁর জন্য এমন কোনো বিশেষ নিরাপত্তা স্কোয়াড গঠনের আনুষ্ঠানিক কোনো খবর বা বিবৃতি প্রকাশিত হয়নি। মূলত জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং ‘Bengali Journal’-এর নাম ব্যবহার করা একটি সম্পাদিত ফটোকার্ডের মাধ্যমে এই ভুয়া খবরটি ছড়ানো হচ্ছে। ফটোকার্ডটিতে বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের সাথে শেখ হাসিনার একটি এডিটেড ছবি জুড়ে দিয়ে খবরটিকে বিশ্বাসযোগ্য করার অপচেষ্টা চালানো হয়েছে।

অর্থাৎ, ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং তাঁর নিরাপত্তায় বিশেষ সামরিক স্কোয়াড ও মানবঢাল গঠনের তথ্যটি পুরোপুরি মনগড়া রাজনৈতিক অপপ্রচার।

সুতরাং, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবে বিশেষ প্রশিক্ষিত দল— শীর্ষক দাবিতে প্রচারিত তথ্য ও ফটোকার্ডগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular