Google search engine
HomeOthersহিজাব পরে ব্যাটিংয়ের দাবিতে ইংলিশ নারী ক্রিকেটারের প্রশংসা কুড়ানো ছবিটি এআই দিয়ে...

হিজাব পরে ব্যাটিংয়ের দাবিতে ইংলিশ নারী ক্রিকেটারের প্রশংসা কুড়ানো ছবিটি এআই দিয়ে সম্পাদিত

সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ইংল্যান্ডের নারী ক্রিকেটার চার্লি ডিনের একটি ছবি প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় হেলমেটের নিচে হিজাব পরেছিলেন তিনি। ছবিটি ঘিরে মন্তব্যের ঘরে অনেকেই ক্রিকেটারের প্রশংসা করছেন।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চার্লি ডিনের ব্যাটিংয়ের একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে হিজাব পরা অবস্থায় দেখানো হয়েছে।

ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, এতে বাংলাদেশ ইংল্যান্ডকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছিল। এই সূত্র ধরে জানা যায়, ছবিটি ২০২৫ সালের ৭ অক্টোবর ভারতের আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের সঙ্গে সম্পর্কিত।

আইসিসির প্রকাশিত ওই ম্যাচের হাইলাইটস পর্যালোচনা করে চার্লি ডিনকে ব্যাটিংয়ের সময় বিভিন্ন ফ্রেমে দেখা যায়। তবে ফুটেজে তাঁকে হেলমেটের নিচে হিজাব পরা অবস্থায় দেখা যায়নি। বরং প্রচারিত ছবির সঙ্গে মূল ম্যাচের দৃশ্যের তুলনা থেকে ছবিটি সম্পাদিত হওয়ার বিষয়টি প্রতীয়মান হয়।

সুতরাং, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের নারী ক্রিকেটার চার্লি ডিন হিজাব পরে ব্যাটিং করেছিলেন—এমন দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular