Google search engine
HomePoliticsমির্জা আব্বাস দেশে ফিরেই নির্বাচনী এলাকায় ৩ কোটি ৭২ লাখ টাকা চাঁ`দা...

মির্জা আব্বাস দেশে ফিরেই নির্বাচনী এলাকায় ৩ কোটি ৭২ লাখ টাকা চাঁ`দা তুলেছেন দাবিতে আরটিভির ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আরটিভির আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, দেশে ফেরার প্রথম দিনেই বিএনপি নেতা মির্জা আব্বাস তাঁর নির্বাচনী এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ ২৮ হাজার ৭৮৩ টাকা চাঁ`দা তুলেছেন।

তবে যাচাইয়ে দেখা যায়, প্রচারিত ফটোকার্ডটি আরটিভির প্রকাশিত কোনো সংবাদ নয়। ফটোকার্ডটি সম্পাদনা করে মির্জা আব্বাসকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

বিষয়টি নিয়ে আরটিভির নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও প্রচারিত ফটোকার্ডটিকে ভুয়া সংবাদ হিসেবে নিশ্চিত করা হয়েছে। ফলে মির্জা আব্বাস দেশে ফেরার প্রথম দিনেই তাঁর নির্বাচনী এলাকা থেকে উল্লিখিত পরিমাণ অর্থ চাঁদা তুলেছেন—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

সুতরাং, মির্জা আব্বাস দেশে ফেরার প্রথম দিনে ৩ কোটি ৭২ লাখ ২৮ হাজার ৭৮৩ টাকা চাঁ`দা তুলেছেন দাবিতে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular