Google search engine
HomeOthersদেশের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগকে সমর্থনের আহ্বান জানিয়ে অভিনেত্রী প্রভার নামে...

দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগকে সমর্থনের আহ্বান জানিয়ে অভিনেত্রী প্রভার নামে প্রচারিত মন্তব্যটি বানোয়াট

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা “দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগ সমর্থন করুন” বলে মন্তব্য করেছেন, এমন দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে এ মন্তব্যের সত্যতা প্রতিষ্ঠার মতো কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

দাবিটির সত্যতা যাচাইয়ে মূলধারার সংবাদমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রগুলোতে অনুসন্ধান করা হয়। কিন্তু কোথাও প্রভার এমন বক্তব্যের সমর্থনে কোনো তথ্য মেলেনি। পাশাপাশি, তাঁর সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার এবং ফেসবুক পেজে প্রকাশিত পোস্টগুলো পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ ছাড়া, দাবিটি প্রথমে যে ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে, সেটিও পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, পেজটি নির্ভরযোগ্য তথ্যসূত্র নয়। এর আগেও পেজটি থেকে তথ্য-প্রমাণবিহীন একাধিক ব্যঙ্গাত্মক পোস্ট প্রচার করা হয়েছে। ফলে পেজটির প্রকাশিত দাবিকে প্রভার প্রকৃত বক্তব্য হিসেবে গ্রহণ করার মতো নির্ভরযোগ্য ভিত্তি নেই।

অর্থাৎ, ফটোকার্ডে প্রভার ছবি ব্যবহার করা হলেও তাঁর নামে প্রচারিত বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ পাওয়া যায়নি। শুধু ছবি সংযুক্ত করে কোনো মন্তব্য প্রচার করলেই সেটি সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত বক্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হয় না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular