Google search engine
HomeOthersনেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক হাজার ত্রাণ কার্ড ও দুই টন মুড়ি-চিড়া...

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক হাজার ত্রাণ কার্ড ও দুই টন মুড়ি-চিড়া পাঠানোর কথা তারেক রহমান বলেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত ও ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি চ্যানেল২৪-এর আদলে তৈরি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে দাবি করা হয়, নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক হাজার ত্রাণ কার্ড এবং দুই টন মুড়ি-চিড়া প্রস্তুত করা হয়েছে। ফটোকার্ডটিতে দাবিটির বক্তব্য তারেক রহমানের নামে উদ্ধৃত করা হয়েছে।

তবে চ্যানেল২৪-এর প্রকাশিত সংবাদ ও ফটোকার্ড পর্যালোচনা করে এই বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। ২৬ আগস্ট ২০২৬ তারিখ উল্লেখ থাকা ওই ফটোকার্ডটি চ্যানেল২৪-এর ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়নি। একইভাবে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেসবুক প্রোফাইল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রকাশনাতেও নেপালের জন্য এক হাজার ত্রাণ কার্ড ও দুই টন মুড়ি-চিড়া পাঠানোর বিষয়ে এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফটোকার্ডটির নকশা ও উপস্থাপন চ্যানেল২৪-এর আসল ফটোকার্ডের সঙ্গে মিল থাকলেও অনুসন্ধানে দেখা যায়, এটি মূল একটি ফটোকার্ডের ওপর ডিজিটালভাবে সম্পাদনা করে তৈরি করা হয়েছে। অর্থাৎ, চ্যানেল২৪-এর লোগো ও তারেক রহমানের ছবি ব্যবহার করে ভিন্ন একটি বক্তব্য সংযুক্ত করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular