Google search engine
HomePolitics‘ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই দিন সরকারি ছুটি’ দাবিতে চ্যানেল২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি...

‘ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই দিন সরকারি ছুটি’ দাবিতে চ্যানেল২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যানেল২৪-এর লোগো ও ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ ও ২৭ আগস্ট ২০২৬ দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই দিন সরকারি ছুটি ঘোষণার কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে চ্যানেল২৪-ও আলোচিত শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, চ্যানেল২৪-এর আসল ফটোকার্ডের ডিজাইন নকল করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

চ্যানেল২৪-এর অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করেও আলোচিত দাবির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া প্রচারিত ফটোকার্ডটির ফন্ট, লেখার বিন্যাস ও ডিজাইনে চ্যানেল২৪-এর প্রকৃত ফটোকার্ডের সঙ্গে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়, যা এটি সম্পাদিত হওয়ার ইঙ্গিত দেয়।

সুতরাং, ‘ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই দিন সরকারি ছুটি’ দাবিতে চ্যানেল২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular