সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেকেই এটি বাস্তব ঘটনার ভিডিও বলে মনে করছেন এবং প্রকৃত পুলিশ সদস্য একজন শিক্ষার্থীর মুখ চেপে ধরেছেন বলে ধারণা করছেন।
তবে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভাইরাল ভিডিওটিতে দেখা যাওয়া ব্যক্তিরা প্রকৃত পুলিশ সদস্য নন। এটি বিনোদনমূলক উদ্দেশ্যে নির্মিত একটি অভিনয়ভিত্তিক ভিডিও, যেখানে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের এক সদস্য শিক্ষার্থীর মুখ চেপে ধরার আলোচিত ঘটনাটি পুনরায় অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওটিকে বাস্তব ও সাম্প্রতিক ঘটনার ফুটেজ হিসেবে প্রচার করা হলেও, এর সঙ্গে সাম্প্রতিক কোনো ঘটনার সম্পর্ক পাওয়া যায়নি। অর্থাৎ, একটি অভিনয়ভিত্তিক কনটেন্টকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সুতরাং, ‘রাজাকারের বাচ্চা, চুপ কর’ বলে পুলিশ শিক্ষার্থীর মুখ চেপে ধরেছে দাবিতে প্রচারিত ভাইরাল ভিডিওটি বাস্তব ঘটনার নয়; এটি ২০২৪ সালের একটি আলোচিত ঘটনার পুনর্নির্মাণ করে নির্মিত অভিনয়ভিত্তিক ভিডিও।

