Google search engine
HomePoliticsআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নামে প্রচারিত...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের ছবি ব্যবহার করে একটি মন্তব্য প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল না করা হলে তিনি সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং এ আন্দোলনে আওয়ামী লীগ যুক্ত হলেও তাদের আপত্তি থাকবে না বলে মন্তব্য করেছেন।

অনুসন্ধানে দেখা যায়, ডা. তাহের এমন কোনো বক্তব্য দেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, বক্তব্যের ভিডিও, সংবাদ প্রতিবেদন বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। বরং যাচাইয়ে দেখা যায়, কোনো প্রমাণ ছাড়াই তার নামে উক্ত মন্তব্যটি প্রচার করা হয়েছে।

ভাইরাল পোস্টগুলো পর্যালোচনা করলে দেখা যায়, কোথায়, কখন বা কোন অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছেন—সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। একইসঙ্গে দাবিটির সমর্থনে কোনো অডিও-ভিডিও, সংবাদ প্রতিবেদন কিংবা গ্রহণযোগ্য সূত্রও উপস্থাপন করা হয়নি।

পরবর্তীতে ডা. তাহেরের প্রকাশ্য বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল প্ল্যাটফর্মগুলো পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

সাধারণত জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে সরকার পতনের মতো বক্তব্য দিলে তা দ্রুত মূলধারার গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে আলোচিত হয়। কিন্তু আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘটনাকে কেন্দ্র করে ডা. তাহের এমন কোনো মন্তব্য করেছেন বলে কোনো বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তার যেসব বক্তব্য ও প্রতিক্রিয়া প্রকাশ্যে এসেছে, সেগুলোর কোথাও লাইসেন্স ফিরিয়ে না দিলে সরকার পতনের আন্দোলনের ঘোষণা বা আন্দোলনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আলোচিত দাবির মতো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সুতরাং, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular