
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিক্ষার্থী রামিসার বাসায় গিয়ে তার বাবার হাতে সান্ত্বনাস্বরূপ পাঁচ লাখ টাকা তুলে দিয়েছেন।
তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম, সরকারি সূত্র বা প্রধানমন্ত্রীর অফিসিয়াল কার্যক্রমে রামিসার বাবাকে পাঁচ লাখ টাকা দেওয়ার তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানে আরও জানা যায়, প্রচারিত ছবিটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। ছবিটির ভিজ্যুয়াল বিশ্লেষণেও এআই-জেনারেটেড কনটেন্টের একাধিক অসামঞ্জস্য লক্ষ্য করা যায়।
তবে, যাচাইকৃত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান, রামিসার বড়বোন রাইসা আক্তারের লেখাপড়া ও ভবিষ্যৎ দায়িত্বভার গ্রহণের আশ্বাস দেন এবং দ্রুত বিচারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশ্লেষণে প্রতীয়মান হয়, একটি সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ছবি তৈরি ও প্রচার করা হয়েছে।
সুতরাং, রামিসার বাবাকে প্রধানমন্ত্রী পাঁচ লাখ টাকা দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ এআই-নির্মিত, ভুয়া ও বিভ্রান্তিকর।

