
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—জামায়াতের আমীর নিহত শিক্ষার্থী রামিসার বাবাকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছেন।
তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ছবিটির ভিজ্যুয়াল বিশ্লেষণে এআই-জেনারেটেড কনটেন্টের একাধিক অসামঞ্জস্য ও অস্বাভাবিকতা শনাক্ত করা যায়।
এছাড়া, রামিসার পরিবারকে জামায়াত আমীরের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে—এমন কোনো তথ্য নির্ভরযোগ্য গণমাধ্যম, দলীয় সূত্র বা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত প্ল্যাটফর্মে পাওয়া যায়নি।
বিশ্লেষণে প্রতীয়মান হয়, সংবেদনশীল একটি ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি ও প্রচার করা হয়েছে।
সুতরাং, রামিসার বাবাকে জামায়াত আমীরের ১০ লাখ টাকার চেক দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ এআই-নির্মিত, ভুয়া ও বিভ্রান্তিকর।

