সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে শায়েখ আহমাদুল্লাহ বলেছেন— “শরীয়াহ আবেগ দিয়ে চলে না। শরীয়াহ আইনে ধ`র্ষ`ণ প্রমাণের জন্য ৪ জন সাক্ষী অত্যাবশ্যক। যেটা শিশু রামিসার ধ`র্ষ`ণে`র ক্ষেত্রে নেই আপাতত।”
তবে বিস্তারিত অনুসন্ধানে এ বক্তব্যের কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি। শায়েখ আহমাদুল্লাহর অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে এমন মন্তব্যের প্রমাণ মেলেনি।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টগুলোতেও বক্তব্যটির পূর্ণাঙ্গ ভিডিও, অডিও বা যাচাইকৃত সূত্র উপস্থাপন করা হয়নি। ফলে উদ্ধৃতিটি সত্যিই তিনি বলেছেন কিনা, তার পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
বিশ্লেষণে প্রতীয়মান হয়, সংবেদনশীল একটি ঘটনাকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি ও প্রতিক্রিয়া তৈরির উদ্দেশ্যে যাচাইকরণ ছাড়াই বক্তব্যটি প্রচার করা হচ্ছে।
সুতরাং, শিশু রামিসার ঘটনা নিয়ে শায়েখ আহমাদুল্লাহ এ ধরনের মন্তব্য করেছেন—এ মর্মে প্রচারিত দাবিটির সত্যতা পাওয়া যায়নি এবং এটি বিভ্রান্তিকরভাবে প্রচারিত হচ্ছে।

