Google search engine
HomePoliticsআফতাব আহমেদের স্ত্রীর ছবি দাবিতে প্রচারিত আপত্তিকর ছবিগুলো সম্পূর্ণ এআই-জেনারেটেড, ভুয়া ও...

আফতাব আহমেদের স্ত্রীর ছবি দাবিতে প্রচারিত আপত্তিকর ছবিগুলো সম্পূর্ণ এআই-জেনারেটেড, ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ডেমরা থানা জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক আফতাব আহমেদের স্ত্রীর ছবি দাবিতে একাধিক আপত্তিকর ছবি প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, ছবিগুলো তার স্ত্রীর বাস্তব ছবি।

তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিগুলো বাস্তব নয়। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, গত ১৫ মে ডেমরায় ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ঘিরে উত্তেজনার সময় আফতাব আহমেদের নেতৃত্বে ছাত্রশক্তির নেতাকর্মীরা কয়েকজন ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর পরপরই তাকে লক্ষ্য করে এবং বিশেষ করে তার পরিবারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শুরু হয়।

আলোচিত ছবিগুলো এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করা হলে দেখা যায়, ছবিগুলো এআই-জেনারেটেড হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। ছবিগুলোর ভিজ্যুয়াল বিশ্লেষণেও এআই-সৃষ্ট কনটেন্টের একাধিক অসামঞ্জস্য ও অস্বাভাবিকতা শনাক্ত করা যায়।

বিশ্লেষণে প্রতীয়মান হয়, রাজনৈতিক প্রতিহিংসা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ও আপত্তিকর ছবি তৈরি করে প্রচার করা হয়েছে।

সুতরাং, আফতাব আহমেদের স্ত্রীর ছবি দাবিতে প্রচারিত আপত্তিকর ছবিগুলো সম্পূর্ণ এআই-জেনারেটেড, ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular