Google search engine
HomeOthersআংশিক সত্য বক্তব্যের সঙ্গে বানোয়াট উক্তি যুক্ত করে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে পোস্টটি...

আংশিক সত্য বক্তব্যের সঙ্গে বানোয়াট উক্তি যুক্ত করে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে পোস্টটি প্রচার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মাতা লোপা কায়সার বলেছেন— “নাহিদ সারজিসরা আমার মেয়ের লাশ নিয়ে ব্যবসা করলে তাদের কাউকে আমি ক্ষমা করবো না।”

তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, লোপা কায়সার এমন কোনো মন্তব্য করেননি। নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম, সাক্ষাৎকার বা যাচাইকৃত সূত্রে এই বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা যায়, একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজের পোস্টকে বাস্তব বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। যদিও গত ১৭ মে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লোপা কায়সার বলেছিলেন— “আমরা জুলাইযোদ্ধা নই, আমরা মানবযোদ্ধা।” তবে তার বক্তব্যের সঙ্গে ভাইরাল ফটোকার্ডে প্রচারিত মন্তব্যের কোনো মিল নেই।

বিশ্লেষণে প্রতীয়মান হয়, আংশিক সত্য বক্তব্যের সঙ্গে বানোয়াট উক্তি যুক্ত করে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে পোস্টটি প্রচার করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular