সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন-এর সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম-এর ছবি এটি।
তবে অনুসন্ধানে দেখা যায়, এই দাবি সঠিক নয়। ছবিটি বিশ্লেষণ করে এবং সংশ্লিষ্ট সূত্র যাচাই করে জানা গেছে, ছবিতে মানসুরা আলমের পাশে থাকা ব্যক্তি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন নন।
প্রকৃতপক্ষে, ছবিতে থাকা ব্যক্তি হলেন লেবাননের বাংলাদেশ দূতাবাসের সাবেক কাউন্সিলর প্রয়াত জুবায়ের কবির তুষার। ভুল পরিচয় সংযোজন করে ছবিটিকে রাজনৈতিকভাবে ভিন্ন অর্থে উপস্থাপন করা হয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, ছবিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ক্যাপশন ও পরিচয় যুক্ত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করছে।
সুতরাং, ছবিতে মানসুরা আলমের পাশে থাকা ব্যক্তি সাদ্দাম হোসেন নন—এটি সম্পূর্ণ ভুয়া দাবি এবং ছবিটি ভুল পরিচয়ে প্রচার করা হয়েছে।

