Google search engine
HomePoliticsমন্তব্যটি কোনো ধরনের প্রমাণ ছাড়াই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে...

মন্তব্যটি কোনো ধরনের প্রমাণ ছাড়াই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নাকি বলেছেন, “আওয়ামী লীগ মানেই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা এক অদম্য ফিনিক্স পাখি।” বিভিন্ন পোস্টে এই বক্তব্যটি উদ্ধৃতি আকারে তার নামে প্রচার করা হচ্ছে।

তবে অনুসন্ধানে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। গণমাধ্যম, বিশ্বস্ত তথ্যসূত্র কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম—কোথাও এমন কোনো মন্তব্যের অস্তিত্ব নেই। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চেও আলোচিত বক্তব্যটির কোনো গ্রহণযোগ্য উৎস খুঁজে পাওয়া যায়নি।

পর্যালোচনায় দেখা যায়, মন্তব্যটি সম্পূর্ণ মনগড়া এবং কোনো ধরনের প্রমাণ ছাড়াই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। বাস্তবে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular