Google search engine
HomeOthersনেপালে সব বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

নেপালে সব বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়—নেপালের নতুন প্রধানমন্ত্রী দেশের সব বেসরকারি স্কুল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি দ্রুত আলোচনায় আসে এবং বিভ্রান্তির সৃষ্টি করে।

তবে যাচাই করে দেখা যায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেপাল সরকার নেয়নি। দেশটির কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, সরকারি ঘোষণা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

এছাড়া নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ এবং শিক্ষা সংশ্লিষ্ট সরকারি প্ল্যাটফর্মগুলো পর্যালোচনায়ও এ ধরনের কোনো নীতিগত সিদ্ধান্ত বা ঘোষণার প্রমাণ মেলেনি।

সুতরাং,, নেপালে সব বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular