Google search engine
HomePoliticsমামুনুল হককে জড়িয়ে সময় টিভির নামে সামাজিক মাধ্যমে ছড়ানো ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া...

মামুনুল হককে জড়িয়ে সময় টিভির নামে সামাজিক মাধ্যমে ছড়ানো ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট, এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনুল হককে জড়িয়ে সময় টিভি ব্র্যান্ডের লোগোসহ একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। ফটোকার্ডে দাবি করা হয়েছিল, “ওয়াজ মাহফিলে বসে গোপনে হস্থমৈথুন করলো আল্লামা মামুনুল হক, প্রতিবাদ করলো তার শ্রোতারা।”

যাচাই-বাছাই ও অনুসন্ধানের মাধ্যমে দেখা গেছে, সময় টিভি এর ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি। এছাড়াও অন্য কোনো মূলধারার গণমাধ্যমে আলোচিত ঘটনাটি ঘটেছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

পর্যালোচনার মাধ্যমে ফটোকার্ডটির ডিজাইন ও ফন্ট সময় টিভির প্রচলিত ফটোকার্ডের সাথে মিলে যায় না, যা নির্দেশ করে যে এটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত এবং ভুয়া ফটোকার্ড।

সুতরাং, মামুনুল হককে জড়িয়ে সময় টিভির নামে সামাজিক মাধ্যমে ছড়ানো ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট, এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular