সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে—সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নাকি বলেছেন, “আজকে পেট্রোল-ডিজেলের দিকে তাকিয়ে ভাবছি শেখ হাসিনা কীভাবে করোনায় ৩ বছর কাটিয়ে উঠলো… আমাদের কোন কিছুর অভাব হতে দেয়নি, এই জাতি আপনার মতো নেত্রীর কাছে কৃতজ্ঞ।”
তথ্য যাচাই করলে দেখা গেছে, আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত ফটোকার্ডটি কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি ও ছড়ানো হয়েছে।
ড. আসিফ নজরুলের অফিসিয়াল ফেসবুক প্রোফাইল, ভেরিফাইড কোনো প্ল্যাটফর্ম বা নির্ভরযোগ্য গণমাধ্যম পর্যবেক্ষণ করেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, যেকোনো উল্লেখযোগ্য বক্তব্য থাকলে তা দেশের প্রধান গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হতো, যা এখানে ঘটেনি।
সুতরাং, শেখ হাসিনার প্রশংসা করে আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া এবং বানোয়াট।

