Google search engine
HomePoliticsমেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমানের করমর্দনের ভাইরাল ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং এআই-নির্মিত।

মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমানের করমর্দনের ভাইরাল ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং এআই-নির্মিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমান করমর্দন করছেন। দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে একটি সামিটে অংশ নেওয়ার সময় এই সাক্ষাৎ হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ছবিটি বিশ্লেষণ করলে দেখা যায়, উভয়ের মুখের গঠন তাদের প্রকৃত চেহারার সঙ্গে পুরোপুরি মেলে না এবং হাতের গঠনে অসামঞ্জস্য রয়েছে—যা সাধারণত এআই-জেনারেটেড ছবিতে দেখা যায়।

এছাড়াও, সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্র বা অফিসিয়াল প্ল্যাটফর্মে এই ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

সুতরাং, মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমানের করমর্দনের ভাইরাল ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং এআই-নির্মিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular