Google search engine
HomePoliticsতাসনিম জারার নামে প্রচারিত এই উক্তিটি মনগড়া, ভুয়া এবং বিভ্রান্তিকর, যা তার...

তাসনিম জারার নামে প্রচারিত এই উক্তিটি মনগড়া, ভুয়া এবং বিভ্রান্তিকর, যা তার বক্তব্য হিসেবে মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি উক্তি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা বলেছেন, এনসিপিতে যোগ দেওয়া তার জীবনের সবচেয়ে বড় ভুল এবং দলটি ক্ষমতার লোভে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট করতে পারে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, তিনি এমন কোনো বক্তব্য দেননি। এ ধরনের মন্তব্য তার কোনো যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম, সাক্ষাৎকার বা প্রকাশ্য বক্তব্যে পাওয়া যায়নি। পাশাপাশি দেশের কোনো নির্ভরযোগ্য মূলধারার গণমাধ্যমেও এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

ফলে, তাসনিম জারার নামে প্রচারিত এই উক্তিটি মনগড়া, ভুয়া এবং বিভ্রান্তিকর, যা তার বক্তব্য হিসেবে মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular