Google search engine
HomeOthersসৌদি আরবের রিয়াদের আল-শিফা থানার আওতাধীন মুসা শিল্প এলাকায় গত ৯ আগস্ট...

সৌদি আরবের রিয়াদের আল-শিফা থানার আওতাধীন মুসা শিল্প এলাকায় গত ৯ আগস্ট একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন বাংলাদেশি নিহ`ত হওয়ার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অ`গ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নি`হ`ত হওয়ার ঘটনার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে আ`গু`নে জ্বলতে থাকা একটি শিল্পপ্রতিষ্ঠান এবং কয়েকটি হলুদ ট্রাক দেখা যায়। বিভিন্ন পোস্টে ভিডিওটি ব্যবহার করে ঘটনাটিকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি রিয়াদের সাম্প্রতিক অ`গ্নিকাণ্ডের নয়। ভিডিওটির দৃশ্যের সঙ্গে ২০২৩ সালের মার্চে সৌদি আরবের দাম্মাম শিল্পনগরীতে একটি কারখানায় অ`গ্নিকাণ্ডের ঘটনার দৃশ্যের মিল পাওয়া গেছে। অর্থাৎ, পুরোনো একটি অ`গ্নিকাণ্ডের ভিডিওকে সাম্প্রতিক রিয়াদের অ`গ্নিকাণ্ডের দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে।

ভিডিওটির বিভিন্ন দৃশ্যের কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল-ইত্তিহাদের ২০২৩ সালের ৪ মার্চের একটি প্রতিবেদনে একই ঘটনার ছবি পাওয়া যায়। প্রতিবেদনে সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম শিল্পনগরীর একটি স্থাপনায় অ`গ্নিকাণ্ডের কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, আগুন নিয়ন্ত্রণে সিভিল ডিফেন্সের একাধিক দল কাজ করছিল এবং তখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনটিতে প্রকাশিত ছবির সঙ্গে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওর দৃশ্যের একাধিক সাদৃশ্য পাওয়া যায়। পাশাপাশি, একই অগ্নিকাণ্ড নিয়ে প্রকাশিত অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও প্রচারিত ভিডিওতে থাকা দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

অন্যদিকে, সৌদি আরবের রিয়াদের আল-শিফা থানার আওতাধীন মুসা শিল্প এলাকায় গত ৯ আগস্ট একটি সোফা কারখানায় অ`গ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন বাংলাদেশি নি`হ`ত হওয়ার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে। ফলে সাম্প্রতিক রিয়াদের অ`গ্নিকাণ্ডের বাস্তব ঘটনা থাকলেও, তার দৃশ্য হিসেবে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটি সেই ঘটনার নয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular