Google search engine
HomePolitics‘বণিক সমিতির নগদ ১২ লক্ষ টাকা নিয়ে উধাও শিবির কর্মী লিমুল’ শিরোনামে...

‘বণিক সমিতির নগদ ১২ লক্ষ টাকা নিয়ে উধাও শিবির কর্মী লিমুল’ শিরোনামে আমার দেশ-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দৈনিক আমার দেশ-এর লোগো ও ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়েছে, ‘বণিক সমিতির নগদ ১২ লক্ষ টাকা নিয়ে উধাও শিবির কর্মী লিমুল’।

তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত শিরোনামে দৈনিক আমার দেশ কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। অর্থাৎ, প্রচারিত ফটোকার্ডটির সঙ্গে সংবাদমাধ্যমটির প্রকৃত প্রকাশনার কোনো সম্পর্ক নেই।

দাবিটির সত্যতা যাচাইয়ে আমার দেশ-এর অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের প্রকাশিত কনটেন্ট পর্যালোচনা করা হয়। সেখানে আলোচিত শিরোনাম বা ঘটনার বিষয়ে কোনো প্রতিবেদন কিংবা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। একই সঙ্গে প্রচারিত ফটোকার্ডের নকশা ও শিরোনামের ফন্টের সঙ্গে আমার দেশ-এর প্রচলিত ফটোকার্ডের অসঙ্গতিও লক্ষ্য করা যায়।

এছাড়া, যে পেজ থেকে ফটোকার্ডটি ছড়ানো হয়েছে, সেটির প্রকাশিত কনটেন্ট পর্যালোচনায় দেখা যায়, সেখানে নিয়মিত আমার দেশ-এর ডিজাইনের আদলে বিভিন্ন ফটোকার্ড তৈরি করে প্রচার করা হচ্ছে। এসব ফটোকার্ডে ব্যবহৃত কিউআর কোডও সচল নয়।

সুতরাং, ‘বণিক সমিতির নগদ ১২ লক্ষ টাকা নিয়ে উধাও শিবির কর্মী লিমুল’ শিরোনামে আমার দেশ-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular