Google search engine
HomePoliticsভারতের ২০১২ সালের একটি খরাকবলিত জমির ছবি জামালপুরের সাম্প্রতিক দৃশ্য দাবিতে প্রচার...

ভারতের ২০১২ সালের একটি খরাকবলিত জমির ছবি জামালপুরের সাম্প্রতিক দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে—যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর উপস্থাপন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি জামালপুরের এক কৃষকের শুকিয়ে যাওয়া জমির সাম্প্রতিক দৃশ্য। ছবিটি বাংলাদেশ আওয়ামী লীগ-এর ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও প্রচার করা হয়, যেখানে ক্যাপশনে বলা হয়—জামালপুরে এক কৃষকের জমি শুকিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে বিরোধী রাজনৈতিক পক্ষ উদাসীন। পোস্টটিতে জ্বালানি সংকট ও কৃষকদের দুর্ভোগের প্রসঙ্গও যুক্ত করা হয়, যা ছবিটিকে একটি সাম্প্রতিক জাতীয় প্রেক্ষাপটে উপস্থাপন করে।

তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, এই দাবির সঙ্গে প্রচারিত ছবির কোনো মিল নেই। অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায়, ছবিটি বাংলাদেশের নয়; বরং এটি ২০১২ সালের ৩ আগস্ট ধারণ করা ভারতের একটি পুরোনো ছবি। ছবিটি ভারতের জম্মুর কাছাকাছি রণবীর সিং পুরা এলাকায় তোলা, যেখানে এক কৃষক তার খরায় ফেটে যাওয়া ধানক্ষেতের পাশে বসে আছেন।

ছবিটির উৎস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা Associated Press (AP)-এর একটি ফটো পাওয়া যায়, যা পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম—যেমন The New York Times, Voice of America এবং The Hindu-এ একই বর্ণনায় প্রকাশিত হয়েছে। সব ক্ষেত্রেই ছবিটিকে ভারতের কৃষকের খরাকবলিত জমির দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, ছবিটি একটি পুরোনো আন্তর্জাতিক প্রেক্ষাপটের হলেও সেটিকে ভিন্ন স্থান ও সময়ের দাবি দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করা হয়েছে, যা দর্শকদের বিভ্রান্ত করার ঝুঁকি তৈরি করে।

সুতরাং ,ভারতের ২০১২ সালের একটি খরাকবলিত জমির ছবি জামালপুরের সাম্প্রতিক দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে—যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর উপস্থাপন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular