Google search engine
HomePoliticsআওয়ামী লীগকে নিয়ে মাশরাফি বিন মোর্ত্তজার নামে প্রচারিত উক্ত মন্তব্যটি ভুয়া, ভিত্তিহীন...

আওয়ামী লীগকে নিয়ে মাশরাফি বিন মোর্ত্তজার নামে প্রচারিত উক্ত মন্তব্যটি ভুয়া, ভিত্তিহীন এবং বানোয়াট।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজাকে উদ্ধৃত করে একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। ফটোকার্ড আকারে ছড়ানো ওই পোস্টে দাবি করা হয়—আওয়ামী লীগ “নিজ দায়িত্বেই ফিরবে, কারো অনুগ্রহে নয়”—এমন মন্তব্য করেছেন তিনি।

তথ্য যাচাইয়ে দেখা গেছে, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। মাশরাফি বিন মোর্ত্তজার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট, গণমাধ্যমের প্রতিবেদন কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও দেখা যায়, ভাইরাল ফটোকার্ডগুলোতে কোনো উৎস বা প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করা হয়নি, যা সাধারণত ভুয়া বা মনগড়া কনটেন্টের ক্ষেত্রে দেখা যায়। এছাড়া, জনপরিচিত একজন ব্যক্তি হিসেবে মাশরাফি এ ধরনের মন্তব্য করলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার কথা, কিন্তু তেমন কোনো সংবাদও পাওয়া যায়নি।

সুতরাং, আওয়ামী লীগকে নিয়ে মাশরাফি বিন মোর্ত্তজার নামে প্রচারিত উক্ত মন্তব্যটি ভুয়া, ভিত্তিহীন এবং বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular