Google search engine
HomePoliticsবিদেশে বসে আ.লীগ নেতাদের বিয়ার পান দাবিতে ছড়ানো ছবিটি এআই-সম্পাদিত

বিদেশে বসে আ.লীগ নেতাদের বিয়ার পান দাবিতে ছড়ানো ছবিটি এআই-সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন আওয়ামী লীগ নেতার একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, তারা বিদেশে অবস্থান করে একসঙ্গে বসে বিয়ার পান করছেন। ছবিটি ব্যবহার করে নেতাদের বিদেশে অবস্থান ও জীবনযাপন নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্যও করা হচ্ছে।

ছবিটির সত্যতা যাচাই করতে এর পুরোনো সংস্করণ খুঁজে দেখা হলে ভিন্ন তথ্য পাওয়া যায়। অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত ছবিটির মূল সংস্করণ ২০২২ সালের জানুয়ারিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেই ছবিতে একই ব্যক্তিদের দেখা গেলেও তাদের কারও হাতে কোনো বোতল ছিল না। একই সময়ের আরও কয়েকটি ছবিতেও এমন কোনো বোতল দেখা যায়নি।

পরবর্তীতে পুরোনো ছবিটির সঙ্গে কৃত্রিমভাবে বোতলের দৃশ্য যুক্ত করে সেটিকে নতুন রূপ দেওয়া হয়েছে। ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনারও প্রমাণ পাওয়া গেছে; যাচাইয়ে এতে এআই-সম্পর্কিত সিন্থআইডি ওয়াটারমার্কের উপস্থিতির কথা উঠে এসেছে।

অর্থাৎ, ২০২২ সালের একটি পুরোনো ছবিকে পরিবর্তন করে সেখানে বিয়ারের বোতল যুক্ত করা হয়েছে এবং সেটিকে আওয়ামী লীগ নেতাদের বিদেশে বসে বিয়ার পানের দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে। তাই দাবিতে প্রচারিত ছবিটি এআই-সম্পাদিত এবং বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular