Google search engine
HomeOthersবাংলাদেশে গুলি চালানোর দৃশ্য দাবিতে প্রচারিত পাঞ্জাবি-টুপি পরা ব্যক্তির ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা...

বাংলাদেশে গুলি চালানোর দৃশ্য দাবিতে প্রচারিত পাঞ্জাবি-টুপি পরা ব্যক্তির ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট; এটি মূলত বিদেশি এক কনটেন্ট ক্রিয়েটরের আগ্নেয়াস্ত্র পর্যালোচনার দৃশ্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তির দেয়ালের দিকে পিস্তল দিয়ে গুলি করার একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশের কোনো স্থানে গুলি চালানোর দৃশ্য। তবে ভিডিওটির সাথে প্রচারিত এই দাবি এবং ঘটনাস্থলের তথ্য সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। মূলত এটি যুক্তরাজ্যভিত্তিক আগ্নেয়াস্ত্র পর্যালোচনাকারী এক বিদেশি কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও। ‘S9X Official’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২২ জুন এই মূল ভিডিওটি প্রকাশিত হয়েছিল। ওই ভিডিওটিতে প্রদর্শনকারী ব্যক্তিকে উর্দু ভাষায় কথা বলতে শোনা যায় এবং একপর্যায়ে তিনি উল্লেখ করেন যে এটি পাকিস্তানের করাচিতে যাবে। এছাড়া ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি যুক্তরাজ্য থেকে পরিচালিত একটি প্ল্যাটফর্ম, যা আগ্নেয়াস্ত্র সম্পর্কিত সচেতনতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বিস্তারিত রিভিউয়ের জন্য নিবেদিত। চ্যানেলটিতে নিয়মিতভাবে বিভিন্ন পিস্তল বা আগ্নেয়াস্ত্রের টেস্ট ফায়ার করার দৃশ্য উর্দু ভাষায় প্রচার করা হয়।

অর্থাৎ, যুক্তরাজ্যভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের আগ্নেয়াস্ত্র পরীক্ষার সাধারণ একটি ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের গুলি চালানোর দৃশ্য হিসেবে চালিয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সুতরাং, বাংলাদেশে গুলি চালানোর দৃশ্য দাবিতে প্রচারিত পাঞ্জাবি-টুপি পরা ব্যক্তির ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট; এটি মূলত বিদেশি এক কনটেন্ট ক্রিয়েটরের আগ্নেয়াস্ত্র পর্যালোচনার দৃশ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular