Google search engine
HomePoliticsপ্রধানমন্ত্রীর সঙ্গে ওই নারীর সাক্ষাতের কোনো বাস্তব আলোকচিত্র নয়, বরং প্রধানমন্ত্রীর একটি...

প্রধানমন্ত্রীর সঙ্গে ওই নারীর সাক্ষাতের কোনো বাস্তব আলোকচিত্র নয়, বরং প্রধানমন্ত্রীর একটি বাস্তব সাক্ষাতের ছবিকে ভিত্তি করে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে প্রচারিত ছবিটি।

সম্প্রতি ‘Sayma Mahi’ নামের একটি ফেসবুক পেজের কাভার ফটোতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে এক নারীর হাত মেলানোর একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবিটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন ওই নারী বাস্তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিটি বাস্তব কোনো সাক্ষাতের ছবি নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

ছবিটির উৎস অনুসন্ধান করে দেখা যায়, এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ মূল ছবিটি গত ১০ আগস্ট সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাতের সময় ধারণ করা হয়েছিল। ওই সাক্ষাতের ছবিতে প্রধানমন্ত্রীকে একই অবস্থান ও পরিবেশে দেখা যায়, তবে সেখানে তার সঙ্গে থাকা ব্যক্তি ওই ফেসবুক পেজে ব্যবহৃত নারী নন।

পরবর্তীতে ওই বাস্তব ছবির কাঠামো ও প্রধানমন্ত্রীর অবস্থান ব্যবহার করে এআইয়ের মাধ্যমে ব্যক্তির অবয়ব পরিবর্তন করে নতুন একটি ছবি তৈরি করা হয়েছে। ফলে প্রচারিত ছবিতে বাস্তব সাক্ষাতের পরিবেশ ও প্রধানমন্ত্রীর উপস্থিতি থাকলেও ছবিতে থাকা নারী এবং তার সঙ্গে প্রধানমন্ত্রীর হাত মেলানোর দৃশ্যটি মূল ছবির অংশ নয়। এ ধরনের কৃত্রিমভাবে তৈরি ছবি বাস্তব সাক্ষাতের দৃশ্য হিসেবে প্রচার করায় ছবিটি একটি বিভ্রান্তিকর উপস্থাপনায় পরিণত হয়েছে।

অর্থাৎ, প্রধানমন্ত্রীর সঙ্গে ওই নারীর সাক্ষাতের কোনো বাস্তব আলোকচিত্র নয়, বরং প্রধানমন্ত্রীর একটি বাস্তব সাক্ষাতের ছবিকে ভিত্তি করে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে প্রচারিত ছবিটি। তাই ‘Sayma Mahi’ পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি হিসেবে প্রচারিত দৃশ্যটি ভুয়া ও এআই-নির্মিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular