Google search engine
HomePoliticsতারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ৩০০ কোটি...

তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ৩০০ কোটি টাকা সংক্রান্ত মন্তব্যটি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তারেক রহমানের বিরুদ্ধে প্রায় ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগসংবলিত একটি মন্তব্য করেছেন। প্রচারিত বক্তব্যে পাকিস্তান, কুয়েত ও সৌদি আরব থেকে অর্থ নেওয়া এবং এর একটি অংশ সালাহউদ্দিন আহমেদের কাছে রাখার কথাও বলা হয়েছে।

তবে আলোচিত বক্তব্যটির কোনো নির্ভরযোগ্য উৎস খুঁজে পাওয়া যায়নি। ফটোকার্ডটিতে বক্তব্যটি কোথায়, কখন বা কোন অনুষ্ঠানে লুৎফুজ্জামান বাবর দিয়েছেন, সে সম্পর্কেও কোনো তথ্য উল্লেখ করা হয়নি। ফলে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডের ভিত্তিতে বক্তব্যটি তাঁর বলে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

বিষয়টি যাচাই করতে লুৎফুজ্জামান বাবরের সাম্প্রতিক বক্তব্য ও সাক্ষাৎকারের পাশাপাশি বিএনপির সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ এবং তাঁর নিজস্ব ফেসবুক প্রোফাইলেও অনুসন্ধান করা হয়। এসব মাধ্যমে আলোচিত বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। একইভাবে, দেশের নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোতেও তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদকে জড়িয়ে বাবরের এমন কোনো মন্তব্যের প্রতিবেদন পাওয়া যায়নি।

অর্থাৎ, প্রচারিত ফটোকার্ডের বক্তব্যের পক্ষে নির্ভরযোগ্য কোনো সূত্র বা প্রমাণ নেই। বক্তব্যটি বাবরের বলে প্রচার করা হলেও এর সঙ্গে তাঁর প্রকৃত কোনো বক্তব্যের সূত্র পাওয়া যাচ্ছে না।

সুতরাং, তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ৩০০ কোটি টাকা সংক্রান্ত মন্তব্যটি ভুয়া

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular