Google search engine
HomePoliticsড. জাহেদ উর রহমানের বক্তব্য আংশিকভাবে তুলে ধরে সেটিকে দেশের সব খাল...

ড. জাহেদ উর রহমানের বক্তব্য আংশিকভাবে তুলে ধরে সেটিকে দেশের সব খাল খননের অগ্রগতি হিসেবে প্রচার করা হয়েছে—যা বিভ্রান্তিকর উপস্থাপন।

সম্প্রতি কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন—“দেশের অর্ধেক খালের খনন কাজ শেষ।” বক্তব্যটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন পুরো দেশের সব খালের অর্ধেক খনন সম্পন্ন হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, এই উপস্থাপনাটি বিভ্রান্তিকর। গত ২১ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ড. জাহেদ উর রহমান যে বক্তব্য দেন, সেখানে তিনি স্পষ্টভাবে খনন কর্মসূচিভুক্ত খালগুলোর অগ্রগতি নিয়ে কথা বলছিলেন। তার ভাষ্য অনুযায়ী, কর্মসূচির আওতায় থাকা ৬৪৫টি খালের মধ্যে প্রায় ৪৪.৫৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে—যা “প্রায় অর্ধেক” হিসেবে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, তিনি দেশের সব খাল নয়, বরং নির্দিষ্ট একটি প্রকল্পের আওতাভুক্ত খালগুলোর অগ্রগতি তুলে ধরেছিলেন। কিন্তু সেই বক্তব্যের একটি অংশ আলাদা করে নিয়ে সেটিকে দেশের সামগ্রিক খাল খনন পরিস্থিতি হিসেবে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, দেশে মোট খালের কোনো নির্ভুল ও একীভূত ডাটাবেজ না থাকলেও বিভিন্ন প্রতিবেদনে ৩০ হাজারের বেশি খাল থাকার অনুমান করা হয়। সেই প্রেক্ষাপটে ৬৪৫টি খাল একটি সীমিত কর্মসূচির অংশমাত্র।

সুতরাং, ড. জাহেদ উর রহমানের বক্তব্য আংশিকভাবে তুলে ধরে সেটিকে দেশের সব খাল খননের অগ্রগতি হিসেবে প্রচার করা হয়েছে—যা বিভ্রান্তিকর উপস্থাপন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular