Google search engine
HomePoliticsজাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে নতুন করে সেনা মোতায়েন স্থগিতের দাবিতে ডা....

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে নতুন করে সেনা মোতায়েন স্থগিতের দাবিতে ডা. জাহেদ উর রহমানের বক্তব্য উদ্ধৃত করে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ডিবিসি নিউজের লোগো ও প্রচলিত ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে উদ্ধৃত করে দাবি করা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে নতুন করে সেনা মোতায়েন স্থগিত করেছে জাতিসংঘ।

দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে প্রচারিত ফটোকার্ডটি পর্যালোচনা করা হয়। এতে ডিবিসি নিউজের লোগো এবং ২ অক্টোবর ২০২৬ তারিখ ব্যবহার করা হয়েছে। তবে ফটোকার্ডটির শিরোনামের ফন্ট ও উপস্থাপনার সঙ্গে ডিবিসি নিউজের নিয়মিত প্রকাশিত ফটোকার্ডের দৃশ্যমান পার্থক্য রয়েছে।

পরবর্তীতে ডিবিসি নিউজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত কনটেন্ট যাচাই করা হয়। এসব মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে নতুন করে সেনা মোতায়েন স্থগিতের বিষয়ে আলোচিত শিরোনামের কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি।

এছাড়া, ডা. জাহেদ উর রহমানের নামে প্রচারিত বক্তব্যটির বিষয়েও বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যম ও অনলাইন সূত্রে অনুসন্ধান করা হয়। কিন্তু তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনা মোতায়েন স্থগিতের বিষয়ে এমন কোনো বক্তব্য দিয়েছেন, এমন তথ্যেরও কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।

অর্থাৎ, আলোচিত ফটোকার্ডটির কোনো নির্ভরযোগ্য উৎস নেই এবং ডিবিসি নিউজের নিজস্ব প্ল্যাটফর্মেও এর অস্তিত্ব পাওয়া যায়নি। বরং ডিবিসি নিউজের ফটোকার্ডের নকশা ও লোগো ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ফটোকার্ডকে তাদের প্রকাশিত সংবাদ হিসেবে প্রচার করা হয়েছে।

সুতরাং, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে নতুন করে সেনা মোতায়েন স্থগিতের দাবিতে ডা. জাহেদ উর রহমানের বক্তব্য উদ্ধৃত করে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular