Google search engine
HomePoliticsএখন থেকে ১৭ বছর আগে খাম্বা ছিল কিন্তু সে গুলোতে বিদ্যুৎ ছিল...

এখন থেকে ১৭ বছর আগে খাম্বা ছিল কিন্তু সে গুলোতে বিদ্যুৎ ছিল না.. আর এখন বর্তমানে পাম্প আছে কিন্তু পেট্রোল নেই” — শীর্ষক মন্তব্যটি খান তালাত মাহমুদ রাফির নামে প্রচারিত হলেও দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি দাবি প্রচার করা হয়েছে, যেখানে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নামে একটি মন্তব্য ছড়িয়ে পড়ে। প্রচারিত বক্তব্যে বলা হয়, “এখন থেকে ১৭ বছর আগে খাম্বা ছিল কিন্তু সে গুলোতে বিদ্যুৎ ছিল না.. আর এখন বর্তমানে পাম্প আছে কিন্তু পেট্রোল নেই! We Have A Plan..”

অনুসন্ধানে দেখা যায়, খান তালাত মাহমুদ রাফি এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, ভিডিও বক্তব্য, গণমাধ্যম প্রতিবেদন কিংবা তার যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এ ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

প্রচারিত পোস্টগুলো বিশ্লেষণ করেও দাবিটির পক্ষে কোনো গ্রহণযোগ্য সূত্র উল্লেখ করতে দেখা যায়নি। একইসঙ্গে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও রাফির এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়াই রাজনৈতিক বিদ্রূপমূলক বক্তব্যটি রাফির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সুতরাং, “এখন থেকে ১৭ বছর আগে খাম্বা ছিল কিন্তু সে গুলোতে বিদ্যুৎ ছিল না.. আর এখন বর্তমানে পাম্প আছে কিন্তু পেট্রোল নেই” — শীর্ষক মন্তব্যটি খান তালাত মাহমুদ রাফির নামে প্রচারিত হলেও দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular