Google search engine
HomePoliticsআজমেরী হক বাঁধন জুলাই আন্দোলন থেকে সরে এসে আওয়ামী লীগের পক্ষে কাজ...

আজমেরী হক বাঁধন জুলাই আন্দোলন থেকে সরে এসে আওয়ামী লীগের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন— শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি একটি ডিপফেক কনটেন্ট এবং এর দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে তিনি ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর একটি ভিডিও বার্তায় বলেছেন— ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বলেছি আমাকে মাফ করে দেন। আমি আর জুলাই জুলাই করবো না। জুলাই আমার সব কেড়ে নিলো। আজকে থেকে আমি আওয়ামী লীগের জন্য কাজ করবো।’ তবে বাঁধনের নামে প্রচারিত এই ভিডিও এবং দাবিটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

অনুসন্ধানে জানা যায়, আজমেরী হক বাঁধন জুলাই আন্দোলন থেকে সরে এসে আওয়ামী লীগের পক্ষে কাজ করার এমন কোনো ঘোষণা দেননি। মূলত গত ৮ সেপ্টেম্বর বাঁধন তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে একটি লাইভ ভিডিও প্রচার করেছিলেন। ওই আসল ভিডিওটির দৃশ্য ব্যবহার করে ডিপফেক প্রযুক্তির সাহায্যে তাতে ভুয়া অডিও যুক্ত করে আলোচিত এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আসল ভিডিওটি ৭ মিনিট দীর্ঘ ছিল এবং সেখানে তিনি এমন কোনো মন্তব্য করেননি।

তাছাড়া, প্রচারিত ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে বক্তব্য দেওয়ার সময় বাঁধনের মুখ ও ঠোঁটের নড়াচড়ায় অসামঞ্জস্যতা দেখা যায়। এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’-এ ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮.৬ শতাংশ। পাশাপাশি ভিডিওটিতে ব্যবহৃত ভয়েস এবং মিউজিকও এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ওই প্ল্যাটফর্মের ফলাফলে উঠে এসেছে।

অর্থাৎ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনের একটি সাধারণ ফেসবুক লাইভের ভিডিওকে বিকৃত করে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভুয়া অডিও বসিয়ে এই রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

সুতরাং, আজমেরী হক বাঁধন জুলাই আন্দোলন থেকে সরে এসে আওয়ামী লীগের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন— শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি একটি ডিপফেক কনটেন্ট এবং এর দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular